সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে নবনির্বাচিত চেয়ারম্যান রাহিদের কুশল বিনিময় ও পথসভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুন, ২০২৪

নওগাঁর রাণীনগরে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এর বড় ছেলে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদার রবিবার দিনভর এলাকাবাসিদের সঙ্গে কুশল বিনিময় শেষে বিকেল বেলা আবাদপুকুর চারমাথার মোড়ে কর্মীদের আয়োজনে এক পথসভা করেন।

এ দিন রাণীনগর উপজেলার সবচেয়ে বড় হাট আবাদপুকুরহাটবার থাকায় বিশাল এই হাটে ঘুরে ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় শেষে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের কথা পথসভায় তুলে ধরেন তিনি।

রাহিদ সরদার তার বক্তব্যকালে বলেন, গত ২৯ মে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার জনগণের সেবা করার দায়িত্ব আমার কাঁধে। আমি নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন। আর রাণীনগর উপজেলার সকল হাট-বাজারে বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুরহাট গুলোতে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল যদি কেউ আদায় করে তাদের বিরুদ্ধে তাৎক্ষুনিক ভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কেউ যদি আপনাদের কোন প্রকার হয়রানি করার চেষ্টা করে তাহলে আমাকে এবং ইউএনওকে জানাবেন। এছাড়া আগামী বুধবার হাটবারে চারমাথায় সরকারি টোল আদায়ের তালিকা টাঙ্গিয়ে দেওয়ার দেওয়ার কথা বলেন তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলার একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক মুক্তাদি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।