সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুন, ২০২৪
যশোরের বেনাপোলে বালিশের নিচে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান রাসেল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
 
সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে বেনাপোল পৌরসভার গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান রাসেল গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রাসেল ইয়াবা নিয়ে নিজ বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তল্লাশী চালিয়ে রাসেলের শোয়ার ঘরের বালিশের নিচ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক সহ আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।