সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ ভূইঁয়ার খুনের  ঘটনায় ১১জনের নামে মামলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলায়  গত শুক্রবার সন্ধ্যায় রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হওয়া কাকচর গ্রামের কলেজ ছাত্র মুরাদ হাসান ভূইঁয়া খুনের ঘটনায় শনিবার রাতে নান্দাইল মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে একটি নিয়মিত খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজ ছাত্র মুরাদের পিতা তোফাজ্জল হোসেন ভূইঁয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এফআইআর ভূক্ত আসামীরা হচ্ছে নান্দাইল পৌর সভা ছাত্রলীগের সাবেক সভাপতি চন্ডীপাশা গ্রামের হোসেন আলীল পুত্র আবদুস সালাম। অন্য আসামীরা হচ্ছে আলাবক্স গ্রামের আবুল কালামের পুত্র আশরাফুল আলম হামিম, চন্ডীপাশা গ্রামের আব্দুল মুনসুরের পুত্র ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, আবেদ আলীর পুত্র মোঃ নাদিম, শুক্কর আলীর পুত্র মোফাজ্জল হোসেন, মোঃ মুরাদ, জামাল মেম্বারের পুত্র মোঃ মাজহারুল, পিতা অজ্ঞাত মিজান, আমিন, লাবন ও মৃত আক্কাছ আলীর মাস্টারের পুত্র সাজিদ হাসান নিপুন সহ অজ্ঞাত ৩/৪জন। সকল আসামীদের বাড়ী নান্দাইল পৌর সভার ৮নং ওয়ার্ড চন্ডীপাশা এলাকার বাসিন্দা। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, সকল আসামীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সুজন মিয়াকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।