সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

টমটমের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪
বান্দরবানের আলীকদম উপজেলায় টমটম ধাক্কায় ইমাম হোসেন নামে ৭ বছরের এক শিশু মারা গেছে। রবিবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইমাম হোসেন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে এবং রেপারপাড়া বাজারের আলীকদম ইসলামিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র।
লামা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, সকাল ৯টার দিকে শিশুটিকে মিনহাজ নামে এক সিএনজি ড্রাইভার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শিশুটি আলীকদম ইসলামিয়া এতিমখানায় পড়ে। এতিমখানার লোকজনকে খরব দেয়া হয়েছে।
আলীকদম ইসলামিয়া এতিমখানার সভাপতি মোঃ মফিজ বলেন, শিশুটি আমাদের এতিমখানায় পড়ালেখা করতো। সে তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। পরিবারকে খবর দেয়া হয়েছে। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা টমটম তাকে ধাক্কা দেয়।
শিশু মৃত্যুর বিষয়টি জানতে পেরে লামা হাসপাতালে আসে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ইমাম হোসেন। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু আলীকদম থানায় পড়েছে তাই পরবর্তী আইনী কার্যক্রমের জন্য লাশ হস্তান্তর করা হবে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।