সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে কৃষকরে নিকট হতে অভ্যান্তরীণ ধান সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪
নওগাঁর সাপাহারে প্রকৃত  কৃষকদের নিকট হতে অভ্যান্তরীণ ধান সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রবিবার সকাল ১০টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সাপাহার খাদ্য গুদামে  চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল আলম মানিক,খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম ইকবাল,  উপজেলা উদ্ভিদ বিষয়ক  কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমূখ।
এ বিষয়ে প্রধান অতিথি  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল বলেন উপজেলার  প্রকৃত কার্ডধারী কৃষক সরকারী মুল্য  ৩২ টাকা কেজি দরে  ১ হাজার ২ শত ৮০ টাকা মন হিসেবে সরকারী খাদ্য গুদামে ৫৮০ মেট্রিক টন ধান দিতে পারবেন। কোন কৃষক যাতে হয়রানির শিকার না হোন সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।