রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈশাখাঁ লেখক সম্মাননা ২০২৪ পেয়েছেন নাঈম ইসলাম বাঙালি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪
দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও দৈনিক ঈশাখাঁ সংবাদ এর উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১লা জুন ২০২৪ ইং। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিশিষ্ট কবি, ছড়াকার, মুক্ত চিন্তাবিদ ও সাংবাদিক নাঈম ইসলাম বাঙালিকে সাহিত্য বিশেষ অবদান রাখার জন্য ঈশাখাঁ লেখক সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। আজ এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং সংবর্ধনার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সনদ ও এওয়ার্ড। পুরস্কারের আয়োজন করেন দৈনিক ঈশাখাঁ সংবাদ এর পক্ষ থেকে সম্পাদক আফসার আশরাফী ও সাহিত্য সম্পাদক শওকত আলম। উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি, পাকুন্দিয়া শাখা কার্যালয়ে।
নাঈম ইসলাম বাঙালি একজন পাঠকপ্রিয় তরুণ উদীয়মান লেখক। তার লেখায় রয়েছে বেশ ভিন্নতা তাই বাংলা সাহিত্যের স্বতন্ত্র এক স্থান দখল করে আছেন।  পাঠকদের কথা বিবেচনা করে নিয়মিত লেখে যাচ্ছেন এই তরুণ লেখক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।