রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪
“স্বাস্থ্য, মেধা,শক্তি চান প্রতিদিন দুধ খান” এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪।  এসময় প্রান্তিক পর্যায়ের দুগ্ধ খামারিদের নিয়ে র‍্যালি ও  আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জনসাধারণের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরন করেন ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন।  তিনি জনসাধারণের মাঝে দুধ ও দুগ্ধ জাত পন্য খেতে উৎসাহ প্রদান করেন, আগামীকাল ২রা জুন রবিবার সুগন্ধিয়া মডেল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের  মাঝে দুধ ও টি শার্ট বিতরন করবেন বলে জানা গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সুরভি আক্তার, উপ-সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মো: মোশারফ, মো: সাইফুল ইসলাম,মো: খায়রুজ্জামান, মো: মিজানুর রহমান,  মো: রুবেল আশ্রাব, এলএফএ, শাহরিয়ার আজম এলএফএ, এসময় আরো উপস্থিত ছিলেন ভিশন ড্রাগস লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মশিউর রহমান রাসেল, মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ বাহাদুর খান সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন, এআই টেকনিশিয়ান,এলএসপি কর্মী গন উপস্থিত ছিলেন সার্বিক অর্থয়ানে ছিলেন এলডিডিপি প্রকল্প।
জানা যায় দুগ্ধখাতের কার্যক্রম বাড়াতে ২০০১ সালে এফএও ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তর বেশকিছু পরিকল্পনা ও কার্যক্রম হাতে নিয়েছে। এ ছাড়া এ খাতের বেসরকারি কোম্পানিগুলোও বেশকিছু কর্মসূচি পালন করছে। পাশাপাশি এদিন প্রতিটি জেলা সদরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।