রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুর থানায়  কর্মরত পুলিশ সদস্যর বিদায়

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪

মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত পুলিশ সদস্যের বিদায় অনুষ্ঠান   দীর্ঘ ৪০ বছর চাকুরীকাল সম্পন্ন করে ৩১ মে ২০২৪ তারিখ তাহার নিজ  থানা হতে অবসর গ্রহন করেন।শনিবার ( ১জুন)অফিসার ইনচার্জ এর কার্যালয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ  সুমন কুমার   আদিত্য  এর সভাপতিত্বে দৌলতপুর থানায় অবসর জনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে কং/২৩৪ মোঃ খোরশেদ আলম তার কর্মজীবনের অভিজ্ঞতা ও উল্লেখযোগ্য, গঠনমূলক, অনুকরনীয়, অনুসরনীয় ঘটনাবলী সকলের সামনে তুলে ধরেন। থানায় কর্মরত অফিসার ফোর্সসহ বিদায়ী অতিথি সম্পর্কে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। বিদায়ী কং/২৩৪ মোঃ খোরশেদ আলম কে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী স্মারক সহ উপহার সামগ্রী প্রদান করা হয়। পরিশেষে অফিসার ইনচার্জ এর গাড়ী সজ্জিত করিয়া উক্ত গাড়ীতে বিদায়ী কং/২৩৪ মোঃ খোরশেদ আলমকে থানা পুলিশের মোটর সাইকেল বহর সহ তাহার নিজ গ্রামের বাড়ী দৌলতপুর পৌছাইয়া দেওয়া হয়।

তিনি কং/২৩৪ মোঃ খোরশেদ আলম (বিপি-৬৫৮৫১১১৪২৬) ১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান পূর্বক পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে ৬ মাসের মৌলিক প্রশিক্ষন শেষে বিভিন্ন ইউনিটে তাহার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে পালন করেন। তিনি ২ কন্যা সন্তান ও ১ ছেলে সন্তানের জনক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।