রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে সদ্য যোগদানকৃত প্রাথমিক নবীন শিক্ষকদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে সংসদ সদস্য ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান। পাশাপাশি ২০২০, ২০২৩ এবং ২০২৪সালে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত শিক্ষকগণকে আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়।
শনিবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জনপ্রতিনিদের সংবর্ধনা প্রদান ও শিক্ষকদের বরন করে নেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, নব নির্বাচত উপজেলা চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শামীম, বীরগঞ্জ উপজেলা কাল্ব সভাপতি মোঃ সফিকুল ইসলাম, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, চকমহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী মোঃ আবুল কাশেম, বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়া, নবীন শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন চিত্রকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএইচএম শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ। এরআগে জনপ্রতিনিধি ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন নেন শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গনমাধ্যম কর্মী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।