অভয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির উদ্বোগে ৩০শে মে বৃহস্পতিবার বেলা ১১টায় নওয়াপাড়ায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান ,নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা,অভয়নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশি, অভয়নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এফ এম আলাউদ্দিন, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম,নওয়াব সরদার,মঞ্জুর মাষ্টার,মাহামুদুল কবির, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ আলি বেগ সোনা,যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, অভয়নগর থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস- মোল্যা হাবিবুর রহমান, নওয়াপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল খান, অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অভয়নগর থানা ছাত্রদল নেতা মোঃ রফসান হোসেন,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর সভার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপি ও সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪