রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কাঠাল গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪

যশোরের অভয়নগরে পাশের বাড়ির কাঠাল পাড়তে গিয়ে মোঃ আনোয়ার হোসেন(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ১ জুন সকালে উপজেলার বুইকরা পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সরেজমিনে জানা যায়, পাশের বাড়ির রানা আহম্মেদের স্ত্রী সামিনা বেগম গত ৩০ মে বৃহস্পতিবার ওই ব্যক্তিকে কাঠাল পেড়ে দেওয়ার কথা বললে তিনি ওই দিন কাঠালগাছে না উঠে পরের দিন ৩১ মে শুক্রবার বেলা সাড়ে ১২ টার সময় ওই কাঠাল গাছে উঠে কাঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়। ওই বাড়ির মালিক সামিনা বেগম ও স্থানীয়রা উদ্ধার করে ওই আহত ব্যক্তিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যু বরণ করেন। এবিষয়ে অভয়নগর থানার ওসিকে সাংবাদিক ফোন করে বিষয়টি জানানোর কারণে সাংবাদিককে হত্যা সহ জীবন নাশের হুমকি দেওয়া হয়। নিহত আনোয়ার উপজেলার বুইকরা পালপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, আমার কাছে এবিষয়ে কোন তথ্য নেই এইমাত্র শুনলাম, পুলিশ পাঠিয়ে তদন্ত করে দেখা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।