রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

কর্মস্থানের জন্য কর্মমুখী শিক্ষা অত্যান্ত প্রয়োজন-বানিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। একটি কর্মস্থান এবং আরেকটি কর্মমুখী শিক্ষা। তাই কর্মস্থানের জন্য কর্মমুখী শিক্ষা অত্যান্ত প্রয়োজন। তিনি বলেন, আমাদের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। স্থানীয় উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। শুক্রবার(৩০ মে) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উন্নয়ন সময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, যাতায়াত ব্যবস্থার পরিপূর্ণ উন্নয়ন ছারা শিল্প কারখানা গড়ে উঠা সম্ভব না। নাগরপুর থেকে বরংগাইল ও দেলদুয়ার থেকে কালামপুর সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে এখানে বিনিয়োগ কারীরা বিনিয়োগ করবে। গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান। সৃষ্টি হবে কর্মস্থানের।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উন্নয়ন সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার:) মো. আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন, প্রানী সম্পদ কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সরোয়ার ছানা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কানিছ ফাতেমা রলে প্রমুখ।
আলোচনা শেষে প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার ও খামারিদের মাঝে ভ্যাকুয়াম পাম্প বিতরণ করেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।