রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ ওয়ার্দাতুল আকমাম, বীরগঞ্জ থানার এসআই মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ কুমার সরকার, সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, বীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামিম আহমেদ প্রমুখ।

এর আগে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।