রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪
তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতিবছর ৩১ মে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।
এরই ধারাবাহিকতায় সরকার কর্তৃক নির্ধারিত “তামাক কোম্পানীর হন্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” স্লোগানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণার বাস্তয়ানের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল ৩০ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসের আলেচনায় প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও তামাক নিয়ন্ত্রন কমিটির ফোকাল পার্সন, ডা: এফ.এ. এম আঞ্জুম আরা বেগম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন যেমন গ্রীন সিটি, ক্লিন সিটি নামে পরিচিতি লাভ করেছে আশা করি মেয়র মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় স্বাস্থ্য বিভাগ রাজশাহী সিটিকে তামাকমুক্ত নগরী গড়তে পারবে।জনসাধারণকে তামাক নিয়ন্ত্র্রণ আইন মেনে চলার অনুরোধ করেন।সকলকে তামাক কে না বলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তামাক বিরোধী ক্যাম্পেইন করার অনুুরোধ করেন।একই সাথে তিনি স্থানীয় সরকার গাইড এর নির্দেশনার আলোকে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন প্রকার তামাকজাত দ্রব্য না রাখার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক ডা: মোঃ তারিকুল ইসলাম বনি, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহীর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশশেুর স্বাস্থ্য দপ্তর ও লফস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।