রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

তামাকের মুল্য ও কর বৃদ্ধি করার দাবিতে লফস’র অবস্থান কর্মসূচি পালন 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় বাজেটে ‘ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের মুল্য ও কর বৃদ্ধি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বহস্পতিবার (৩০ মে) বেসরকারী উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস’র আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের মুল্য ও কর বৃদ্ধি করার দাবিতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় “তামাক কোম্পানীর হন্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি ” স্লোগানে নগরীর সিটি কর্পোরেশনের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় জনস্বাস্থ্য উন্নয়নে আসন্ন বাজেটে ‘তামাক মূল্য ও কর বদ্ধি চাই’ সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করা হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন, লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, রাজশাহী জজ কোর্টের আইনজীবি এ্যাড. মো. গালিব, পিনাকল স্টাডি হোম প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, আইনজীবী নুসরাত মেহেজাবিন, শিক্ষিকা সূর্পণা ভদ্র, চামেলি খাতুন, চন্দনা পাল, কামনা পাল, এনজিও প্রতিনিধি শতফুলের কর্মকর্তা নুরজাহান বেগম, এপিডি এর সালমা রেজা, নিবুস এর তৌফিকুর ইসলাম, পিএসএস এর নির্বাহী প্রধান আলী আকবর, কেয়ার এর শামীম আক্তার, লফস প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, অফিস এসিসটেন্ট টুম্পা পাল, রকিব-উল ইসলাম সহ প্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।