রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে চেয়ারমান পদে রাহিদ, ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ও মহিলা ভাইস চেয়ারম্যান রুমা নির্বাচিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে চেয়ারমান পদে মো. রাহিদ সরদার, ভাইস চেয়ারম্যান পদে প্রদ্যুৎ কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রুমা বেগম বেসরকাবিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টায় সহকারী রির্টানিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম পরিষদ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে ২৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে বেসরকাবিভাবে নির্বাচতি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রাহিদ সরদার (কাপ-পিরিজ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ (কৈ মাছ) পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রদ্যুৎ কুমার প্রামানিক (চশমা প্রতীক) ১৬ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জারজিস হাসান মিঠু (টিউবওয়েল) ১২ হাজার ৪৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ১৩৯ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন মোছা. রুমা বেগম (পদ্মফুল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. মর্জিনা (প্রজাপতি) ১৩ হাজার ২০ ভোট পেয়েছেন।

এ নির্বাচনে রাণীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলার ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট পড়েছে ৪১.৬১ শতাংশ। ভোট অধিকার প্রয়োগ করেছেন ৬৭ হাজার ৪১৭ জন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীনগর উপজেলা। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫ জন।

এ নির্বাচনে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা ছিলেন। কেন্দ্রের বাহিরে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও র‌্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট টহল জোরদার ছিল।

সহকারী রির্টানিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম বলেন, পুরো নির্বাচনী এলাকা নিরিপত্তার চাদরে ঢাকা ছিল। শতভাগ স্বচ্ছ, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ভোট পড়েছে ৪১.৬১ শতাংশ। ভোট অধিকার প্রয়োগ করেছেন ৬৭ হাজার ৪১৭ জন ভোটার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।