রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ মে, ২০২৪
“কিভাবে হবে উন্নয়ন, জানব মোরা সর্বজন” এমন প্রতিপাদ্যে নওগাঁর সাপাহার উপজেলা সদরের ১ নং সাপাহার ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্জাহান হোসেন মন্ডল।
এ সময় সাপাহার ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট সার-সংক্ষেপ পেশ করেন ইউপি সচিব মহিদুল হক।
এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬৫ লক্ষ ৯৮ হাজার ৪০২ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ টাকা এবং  রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ ৮২ হাজার ০০২ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা।
এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক নুরুল হক মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন, সুধীজনসহ সকল ইউপি সদস্য-সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত খসড়া বাজেটিতে কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত বাজেট হিসেবে পাশ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।