মানিকগঞ্জের ঘিওরে গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ। জব্দ করা হয়েছে একটি গরু ও একটি মিনি ট্রাক।
আটক ৬ জনকে গতকাল মঙ্গলবার (২৮মে) বিকেলে মানিকগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পয়লা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জালাই গ্রামের রাজিব ( ২৫), ফয়েজপুর গ্রামের সাজিদ (২০), মোঃ বাবু ( ২৮), দপ্তিয়র চরপাড়া গ্রামের সাগর হোসেন ( ২৩), দপ্তিয়র গ্রামের সাইফুল ইসলাম (২০), দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের ইউনুস (২০)।
ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিম্বাস চলনবিলের আলোকে বলেন, থানায় মামলা হয়েছে । আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।