রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
ময়মনসিংহের নান্দাইলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি’র বিরুদ্ধে গত  ২৬মে উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া কর্তৃক জেলা সদরের সাংবাকিদের নিয়ে সাংবাদিক সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) নান্দাইল উপজেলা সদর দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহানের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন দোয়াত কলমের প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া। সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন, নান্দাইল উপজেলা পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. এমদাদুল হক ভূইয়া এ নির্বাচনে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালাম দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীকে সমর্থন ও প্রভাববিস্তার করেছেন বলে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া শাহাব উদ্দিন ভূইয়া আরও বলেন, শুধু তাই নয় ওই আনারস প্রতীকের প্রার্থী দোয়াত কলমের প্রার্থী ও আমার বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার চালিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগ স্বচ্ছ ও সুসংগঠিত। মূলত ওই কতিপয় প্রার্থীর জনসমর্থন শূন্য হওয়ায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনে আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী সম্প্রতি নান্দাইলে আগমনের পর তিনি উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা সাথে ছিলেন। কিন্তু কোথাও দোয়াত কলমের প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা বা সমর্থন দেননি। পরিশেষে উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ নান্দাইলে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে ময়মনসিংহ জেলা ও নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।