রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রীতি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা নেট্জ বাংলাদেশ এর সহযোগীতায় মানব কল্যাণ পরিষদ এর আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুসাইন বিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, বীরগঞ্জ থানা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডি, মানব কল্যাণ পরিষদ পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে বাঙালি আদিবাসী ও অন্যান্য সকল জাতিসত্ত্বার জীবনধারা মৌলিক অধিকার মানবাধিকার ও তাদের ভাষা ও তাদের সংস্কৃতি সম্পর্কে সকলকে সচেতন করে তোলা হয়। যার মাধ্যমে সকলের মধ্যে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌহার্দ। সংস্কৃতির বিভিন্ন অনুসর্গ নিয়ে আয়োজিত মেলায় ছিল নাটক প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অনুষ্ঠিত বিভিন্ন আয়োজন উপভোগ করেন। মেলা শেষে আদিবাসী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।