রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে সন্তানকে হত্যার পর বিষপানে বাবা-মায়ের আত্মহত্যার চেষ্টা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
দেনার দায়ে টাঙ্গাইলের গোপালপুরে, একমাত্র কন্যা ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা(৪)কে ঘুমের ঔষধ প্রয়োগ ও বালিশ চাপায় হত্যার পর ভাদুরিচর গ্রামের মোশারফ হোসেনের পুত্র মাসরুল হোসাইন (৩৫) ও মীরা আফরোজ সাথী(৩০) দম্পতি আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, সোমবার ভোররাতে সন্তানের মৃত্যু নিশ্চিতের পর। স্বামী-স্ত্রী ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে,টের পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক পুলক কান্তি সাহা জানান স্বামী-স্ত্রী উভয়কেই ২৪ঘন্টার আশংকামুক্ত বলা যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা চলছে, এখন কিছুটা সুস্থ।
জাপান টোব্যাকোর সেলস এন্ড মার্কেটিং পদে ময়মনসিংহে চাকরিরত মাসরুল পরিবার নিয়ে উত্তর গোপালপুর হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযুক্ত মাসরুল হোসাইন বলেন, মাস খানেক আগে ময়মনসিংহে কোম্পানির ২লাখ ২০হাজার টাকা আমার থেকে ছিনতাই হয়। পরে চাকরি চলে যায় এবং কোম্পানি টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায়ান্তর না পেয়ে রোববার বিভিন্ন ফার্মেসী থেকে ১২০টি ঘুমের ওষুধ ও কীটনাশক কিনে আনি। মধ্যে রাতের পর একমাত্র কন্যাকে ১২টি ঘুমের ঔষধ প্রয়োগ এবং বালিশ চাপায় মৃত্যু নিশ্চিতের পর। আমরা (স্বামী-স্ত্রী) ভোররাতে ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করি।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সত্যতা নিশ্চিত করে বলেন, হতাশাগ্রস্থ বাবা-মা কর্তৃক সন্তানকে খুন করার অপরাধে ও বাবা-মা’র আত্মহত্যা চেষ্টার দায়ে নিয়মিত মামলা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।