মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষ আলোচনা সভা রবিবার (২৬ মে) সকাল ১১ টায় দৌলতপুর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন দৌলতপুর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মডেল কেয়ারটেকার মাওঃ মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির দৌলতপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মাসউদুর রহমান।
রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ মে, ২০২৪