রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ফলের মৌসুম শুরুতেই ফরমালিনযুক্ত আমে বাজার সয়লাব

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মে, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলায় ফল মৌসুম শুরুতেই ফরমালিনযুক্ত (ফরমালডিহাইড) আম বাজার সয়লাব হয়ে গেছে। এ ফরমালিনযুক্ত আম খেয়ে মানুষের লিভার ও কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারসহ ছোট বড় সব বাজারে অসাধু ব্যবসায়ী চক্র বিভিন্ন ফলসহ মৌসুমের শুরুতে আমে ফরমালিন মিশিয়েদেধারছে বাজারে বিক্রি করছে। দ্রুত ফরমালিনযুক্ত আম বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা। জানা গেছে, রসালো সুমিষ্ট  স্বাদ ও ভিটামিন সমৃদ্ধ ফল আম। সকল পেশার মানুষের এ আম পছন্দনীয়। উপজেলার নওয়াপাড়া বাজারে বিভিন্ন প্রজাতির আম রয়েছে। প্রজাতি ভেদে এ আম ১৫ জুন থেকে ২৫ জুলাই’র মধ্যে পেকে থাকে।  কিন্তু ইতিমধ্যে বাজারে আমে সয়লাব হয়ে গেছে। এতো আগে বাজারে প্রচুর পরিমানে আম আসার কথা না বলে জানান ফল বিক্রেতারা। অসাধু বাগান মালিক ও ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ক আম কেটে রাসায়নিক পদার্থ দিয়ে পাকিয়ে বাজারে তুলেছে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের রাজশাহী, নওগা, কোটচাঁদপুর, জীবননগর  ও চাপাইনবাবগঞ্জে প্রচুর পরিমানে আম উৎপাদন হয়। নওয়াপাড়ার ফল ব্যবসায়ীরা রাজশাহী, নওগা, কোটচাঁদপুর, জীবননগর ও চাপাইনবাবগঞ্জের বাগান থেকে আম ও এনে থাকেন। বাগান মালিকরা বেশী লাভের আশায় উপযুক্ত সময়ের আগেই গাছে থাকাবস্থায়ই অপরিপক্ক আমে ঔষধ প্রয়োগ করে থাকে। অভয়নগরের ব্যবসায়ীরা ওই এলাকা থেকে আম এনে দ্রুত পাকানো ও চোখ জুড়ানো রং তৈরির  জন্য  ফরমালিন মিশিয়ে বাজার সয়লাব করে ফেলেছে। ফরমালিনযুক্ত আম খেলে মানুষের লিভার ও কিডনিতে সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিৎসক ওহিদুজ্জামান। ক্রেতাদের অভিযোগ বাজারের ক্রয় করা আম মুখে নিলে তেমন স্বাদ পাওয়া যায় না। জাতীয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে বাজার মনিটরিং করে আম ও কাঠাল পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান ক্রেতারা। অন্যদিকে ওইসব ফরমালিনযুক্ত আম ক্রেতারা বাজার থেকে কিনে নিয়ে ছোট ছোট শিশুদের মুখে তুলে দিলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আম বিক্রেতা আহমেদ বিশ্বাস ও সফিক হাওলাদার বলেন, আড়ৎ থেকে আম কিনে বিক্রি করছি। এতে ফরমালিন দেয়া আছে কিনা আমরা জানিনা। জরুরি ভাবে বাজার মনিটরিং সহ বাজারে ফলে ফরমালিন মিশানো অসাধু ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দাবি জানিয়েছেন সচেতন মহল।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান বলেন, ফরমালিনযুক্ত ফল খেলে মানবদেহে লিভার ও কিডনিতে সমস্যা বিভিন্ন রোগ ব্যাধিতেঅঅাৌ নওশাদ বলেন, দ্রুত সময়ে ফলে ফরমালিন মিশানোর বিরুদ্ধে অভিযান চালানো হবে, প্রযাপ্ত তথ্য উপাত্ত পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।