রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

লামার কোয়ান্টাম বিশ্ব মেডিটেশন দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ মে, ২০২৪
‘ভালো মানুষ, ভালো দেশ,-স্বর্গভূমি বাংলাদেশ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টামমের আরোগ্যশালায় ৪র্থ বারের মতো পালন করা হয়েছে ‘বিশ্ব মেডিটেশন দিবস’। এ উপলক্ষে মঙ্গলবার ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের সমাগম শুরু হয় আরোগ্যশালায়। এতে কোয়ান্টামমের সকল স্তরের কর্মী, এলাকাবাসী এবং কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ দেড় হাজারের বেশি মানুষ সমবেত হয়। দিনব্যাপী এ মেডিটেশনে আত্মনিমগ্ন হয়ে ধ্যানের প্রতি আগ্রহ ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটান তারা।
খোঁজ নিয়ে জানা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের সেন্টারকে বলা হয় কোয়ান্টামম। আর কোয়ান্টামমে আগত ধ্যানীদের সবচেয়ে পছন্দের স্থান হল আরোগ্যশালা। নাগরিক কোলাহলের বাইরে প্রকৃতির মাঝে এই নিরঞ্জন পরিবেশ পরিচিত ‘জোন অফ সাইলেন্স’ নামে। স্বর্ণা বাঁশ ও দেবকাঞ্চনে ঘেরা আরোগ্যশালার পাহাড়ের চূড়ায় রয়েছে হেক্সাগন আকৃতির একটি ধ্যানমঞ্চ। এদিন মেডিটেশনের পর বিভিন্ন বয়সের দেড় হাজারের বেশি মানুষ যখন একসাথে উচ্চারণ করলেন, ‘ভালো মানুষ, ভালো দেশ,- স্বর্গভূমি বাংলাদেশ’ এবং ‘আমরা ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব’ -চারদিকে অনুরণিত হলো ইতিবাচকতার প্রত্যয়।
এক গবেষণায় বলা হয়, আমাদের দেশে ৭০ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি, যার মূল কারণ বলা হয় ভুল জীবনাচার। এ থেকে মুক্তি ও টোটাল ফিটনেসের জন্যে প্রয়োজন মেডিটেশন ও সুস্থ জীবনাচার অনুসরণ। কোয়ান্টাম ফাউন্ডেশন জাতিধর্মবর্ণ নির্বিশেষে এই সুস্থ জীবনাচার অনুসরণ ও টোটাল ফিটনেসের প্রশিক্ষণ দিয়ে আসছে গত ৩২ বছর ধরে। এ কারণে বর্তমানে ধ্যানের বাণী ও সায়েন্টেফিক লাইফস্টাইলের বা সুস্থ জীবনাচারের বাণীর ছোঁয়া লেগেছে সমাজের সর্বত্র।
সার্বজনীনভাবে ২০২১ সালে প্রথমবার বিশ্ব মেডিটেশন দিবস পালনের পর গত ৩ বছরে ধ্যানের প্রতি সমাজের সকল স্তরে আকর্ষণ বেড়েছে। ২০২২ সালে আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তর মেডিটেশন সেবাকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করে। আর ২০২৩ সালে যোগ-মেডিটেশন শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশে পরিণত হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার মাসুদ পারভেজ বলেন, মেডিটেশন দিবস উদযাপন উপলক্ষে দেশ বিদেশের উন্মুক্ত স্থানে লাখো মানুষ সমবেত হয়েছে। বিশেষভাবে সচেতন মহলে। আমাদের দেশে মেডিটেশন চর্চা এখন দিন দিন সর্বজনীন হচ্ছে। ধ্যানের এই সর্ব জনপ্রিয়তার নেপথ্য নায়ক হচ্ছেন বছরের পর বছর নীরবে নিবেদিত ধ্যান চর্চাকারীরা। আর বিশ্ব মেডিটেশন দিবসের এই শুভক্ষণে দেশ-বিদেশের সকল ধ্যানীকে অভিনন্দন জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক ও মহাপরিচালক মা-জী নাহার আল বোখারী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।