রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মায়ের কান্দালের আঘাতে মেয়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মে, ২০২৪
যশোরের অভয়নগরে মায়ের কান্দালের আঘাতে মেয়ের মৃত্যু ঘটেছে। হ্নদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরা বনগ্রামে। নিহত মুন্নী খাতুন (২০) ঐ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ও ঘাতক মা মরিয়ম বেগমের কন‍্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস পূর্বে মুন্নী স্বেচ্ছায় স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়ি বসবাস করতে থাকে এবং কলেজে ভর্তি হয়ে পড়াশুনা করতে থাকে। ২২ মে বুধবার সকাল ১১ টায় তার মা স্বেচ্ছাচারী হয়ে চলাফেরা করতে নিষেধ করলে সে (মুন্নী) তার মায়ের গায়ে পানির কলসি ছুড়ে মারে। এ ঘটনায় মরিয়ম বেগম রেগে গিয়ে হাতে থাকা কান্দাল দিয়ে মেয়ের মাথায় আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই মুন্নী’র মৃত্যু ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই আকরাম বলেন, নিহত মুন্নী’র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও ঘাতক মা মরিয়ম বেগমকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।