রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে গরু চুরির হিড়িক, আতংকে খামারীরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মে, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুরে খামারীদের রীতিমত আতংকে পরিনত হয়েছে গরু চুরি। বিগত ৬মাসেই অন্তত ২৭টি গরু চুরি হবার খবর পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য হতে পারে ৪০লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্ত খামারিরা থানায় অভিযোগ না করায়, এই চুরি হওয়া গরুর সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।  কোরবানি ঈদের আগে গরু চুরি বেড়ে যাওয়ায়, আতংকে অনেক খামারী গোয়ালঘর-খামার রাত জেগে পাহারা দিচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, হাদিরা ইউনিয়নের হাউলভাঙ্গা পূর্বপাড়ার রোববার রাতে আবুল কালামের খামার থেকে ১টি ষাঁড় গরু ও ১টি গাভী নিয়ে যায় চোরচক্র। এছাড়াও গত জানুয়ারি মাসে চাতুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের বড় ১টি ষাড় গরু। ভাদুড়িচর গ্রামের আশরাফ আলীর বড় ১টি ষাড় গরু ও ১টি দুধেল গাভী। আজগড়া দক্ষিণ পাড়ার নুরুল ইসলামের ১টি গাভী চোর নিয়ে গেছে ।
নগদা শিমলা ইউনিয়নের বনমালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল বাছেদ জানান, ৩মাস আগে বিলডগা গ্রামের মরহুম হোসেন চেয়ারম্যানের ভাতিজা রিমনের খামার থেকে ১টি ফ্রিজিয়ান জাতের দুধেল বড় গাভী (বাছুর রেখে) ও ১টি ষাঁড় গরু। ১০দিন আগে আমার বেয়াই মো. জলিল মিয়ার ১টি গাভী। ৫মাস আগে বনমালী রাঘুবপাড়ার মো. ফিরোজের ১টি ষাঁড় গরু চোর নিয়ে গেছে।
মির্জাপুর ইউনিয়নের বড়খালী গ্রামের রবিউল ইসলামের খামার থেকে গত সোমবার ১টি গাভী ও ২টি ষাড় গরু চোর নিয়ে গেছে বলে জানান রবিউলের স্ত্রী হাসিনা খাতুন। এছাড়াও গত ৩১ডিসেম্বর একই ইউনিয়নের কাগুজী আটা গ্রামের আলাউদ্দীন মিয়ার ১টি গর্ভবতী বড় গাভী চুরির পর মাঠে নিয়ে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, বিগত ৬মাসে আমার ইউনিয়ন থেকে মোট ১৩টি গরু চুরি যাবার তথ্য আছে। কোন গরু উদ্ধার করা সম্ভব হয়নি। কোরবানি ঈদের আগে গরু চুরি ঠেকাতে গ্রাম পুলিশদের পাহারায় রাখা হয়েছে।
গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি। ঈদ উপলক্ষে গরু চুরি রোধে প্রতি ইউনিয়নে বিট অফিসারসহ অন্যান্য অফিসারকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।