রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে কোটি টাকা মূল্যের লক্ষ্মী-নারায়নের মূর্তি উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ মে, ২০২৪

নওগাঁর রাণীনগরে কষ্টি পাথরের একটি লক্ষ্মী-নারায়ন মূর্তি উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ। গত রবিবার দিন উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। কষ্টি পাথরের এই মূর্তির ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম।

রাণীনগর থানাপুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে রাতোয়াল গ্রামের শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। পুকুরের মাটি কিনে নিয়ে স্থানীয় একজন রাতোয়াল বাজারে জায়গা ভরাট করে। ভরাটকৃত মাটি সমান করার জন্য বেশ কয়েকজন শ্রমিক কাজ করার সময় একটি লক্ষ্মী-নারায়ন মূর্তি বের হয়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে রবিবার দিন ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে অসা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনী প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।