রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে অসহায় শিক্ষার্থীর পাশে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ মে, ২০২৪
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন বই উপহার দিয়ে এক অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে।
২০ মে সোমবার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুমাইয়া খাতুনের হাতে বই তুলে দেওয়া হয়। কারণ অর্থ ও পারিবারিক নানান সমস্যার কারণে বই কিনতে পারছিল না তাই তার পড়াশোনার ব্যাঘাত ঘটছে।  এজন্য তার যে পড়াশোনা ধারাবাহিক ভাবে চলতে কোন সমস্যা না হয় তাই তার হাতে বই তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে  স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের  সভাপতি তানভীর হোসেন জানান, আমরা রক্তদানের পাশাপাশি এই সমাজের অসহায় অবহেলিত গরীব, দুঃখী, সুবিধাবঞ্চিত মানুষের জন্য  বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় বীরগঞ্জের অসহায় শিক্ষার্থীর পাশে থাকার তৌফিক পেয়েছি যার পুরো অবদান রয়েছে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন এর পরিবারের সকল সদস্যদের।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির  কোষাধক্ষ্য মোঃ রায়হান কবীর, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম বৃক্ষ রোপন বিষয়ক সম্পাদক মোঃ ওয়াবেদ ইসলাম সহ প্রমুখ ব্যাক্তি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।