রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ মে, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক।শনিবার(১৮ মে) সকাল ৯টার বাসাইল পৌরসভার পানিশাইল কবরস্থানের সমানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আহমেদ(৩০) বাসাইল পৌরসভার উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।আহত সুমন মিয়া (৩৫) একই এলাকার সুমেশ মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।সকালে বৃষ্টি হওয়ায় রাস্তায় মাহিন্দ্রাগাড়ির মাটি পড়ে কাঁদার জন্য মোটরসাইকেল পিছলে পড়ে যায়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে ধাক্কা লাগে। মোটরসাইকেল সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রের্ফাড করে।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে  হাসপাতালে রের্ফাড করে।ঢাকায় ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে রাতে সুমন আহমেদের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।