রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে কুকুরের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ মে, ২০২৪

ময়মনসিংহের নান্দাইলে একদল কুকুরের কামড়ে ইজাজুল (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  ঘটেছে। আজ রোববার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে।ইজাজুল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছমির হোসেনর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতো। সে পেশায় ঔষধ কোম্পানির প্রতিনিধির কাজ করতো। রবিবার ফজরের নামাজের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে চারিআনি পাড়া নদীর পাড় রাস্তা দিয়ে মসজিদে আসার পথে একটি সংঘবদ্ধ কুকুরের দল চারদিক থেকে ঘিরে ধরে তাকে কামড়াতে থাকে।তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পায় যুবকের একটি গাল, পেটসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে কুকুররা। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়।স্থানীয় বাসিন্দা আঃ সালাম বলেন, ‘আমার জীবনে কখনো দেখিনি কুকুর মানুষকে এভাবে খেয়ে ফেলে, এটা বিরল ঘটনা। তিনি বেওয়ারিশ কুকুর নিধনের জন্য প্রশাসনসহ সকলের দৃষ্টি কামনা করেন।ইদানীং সংঘবদ্ধ কুকুরের দল উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ, গরু, ছাগলকে কামড়িয়ে আহত করেছে বলে জানা যায় ।নান্দাইল মডেল থানার ওসি আঃ মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।