রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ মে, ২০২৪
“রাষ্ট্র জনগণের টাকায় করে যারা লোভ, প্রকাশ পেলে আমজনতা ছুড়বে ঘৃণার ােভ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শনিবার (১৮মে) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। “অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতি বিস্তারের প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করেন দিলালপুর উচ্চ বিদ্যালয় বনাম নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃঞ্চ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ- সহ পরিচালক শাহাদাত হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সদস্য কামরুল হাসান জুয়েল ও সদস্য অধ্যাপিকা নাজমা বেগম। মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আফিন্দি নুরুল ইসলাম, বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক অধ্যাপক আবু তাহের সাগর, নান্দাইল রোড প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক কবি রেবেকা ইসলাম,অবসরপ্রাপ্ত প্রধান শিক ও বাশঁহাটি লোকজ সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মো. ফখর উদ্দিন ভূইঁয়া। বিতর্ক প্রতিযোগিতায় দিলালপুর উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে এবং শেষ বক্তা হয়েছে দলনেতা দিলালপুর উচ্চ বিদ্যালয় মারজিয়া আক্তার মাহিয়া। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বিতর্ক এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও  প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।