রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুরে ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল যমজ দুই ভাই এবার সুতি ভি. এম. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়া জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ  হয়েছে। তারা পিএসসিতেও জিপিএ ৫ ও সরকারী বৃত্তি পেয়েছিল।
তারা দুই ভাই গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামের মতিয়ার রহমানও তাহমিনা আকতারের সন্তান। মা শিক্ষকতা ও পিতা এনজিওতে  চাকরি করেন।
মতিউর রহমান বলেন আমার ছেলে দুজন জিপিএ 5 পাওয়ায় আমি অনেক আনন্দিত , আমার ছেলেদের ইচ্ছা তারা ইঞ্জিনিয়ারিং পড়বে, আমি দোয়া করি তাদের তারা যেন বড় হয়ে ভালো রেজাল্ট এবং মানবিক মানুষ হয়। দেশ ও জাতির সেবা করতে পারে এই কামনা করছি।
সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান আতিক বলেন জমত দুই ভাই ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের স্কুলে অধ্যায়ন করে আসছে, দুজনের রেজাল্ট সব সময় একই রকম হতো, তারা খেলাধুলাতে দুজন একসাথেই খেলতো, এবং বিভিন্ন সময় তারা সরকারি বৃত্তি পেয়ে আসছে, তাদের দুই ভাই যমজ হওয়ায় এবং ভালো ছাত্র হওয়ায় তাদেরকে আমরা খুব ভালোভাবে দেখাশোনা করতাম। জমজ দুই ভাই জিপিএ 5 পাওয়ায় আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক আনন্দিত, আমি অবশ্যই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ভালো বড় হওয়ার দোয়া করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।