রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

জন জরিপে এগিয়ে আছে উল্লাপাড়ায় আলহাজ্ব নবী নেওয়াজ খান বিনু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে উল্লাপাড়ায় প্রার্থীরা করছে ব্যাপক প্রচার প্রচারনা আর ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে উল্লাপাড়া উপজেলা নির্বাচন। উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার মধ্যে শেষ মুহুর্তের গণসংযোগ ও প্রচারণায় জনজরীপে শীর্ষে রয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ খান বিনু। উল্লাপাড়া উপজেলায় গ্রাম অঞ্চলে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তার নির্বাচনী প্রচারপ্রচারনা নিয়ে এলাকায় ছুটে বেড়াচ্ছেন। প্রচারপ্রচারনায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হেলিকপ্টার মার্কায় ভোট চাইছেন ও দোয়া চাচ্ছেন। বিভিন্ন এলাকায় পথসভা,জনসভা,উঠান বৈঠক করছেন হেলিকপ্টার মার্কা। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আলহাজ্ব নবী নেওয়াজ খান বিনু তার প্রতিটি গণসংযোগ যেন জনসমুদ্রে রুপ নিচ্ছে। সেই সাথে উপজেলায় হেলিকপ্টার মার্কার দিনে দিনে আরো জনপ্রিয়তা বাড়ছে। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে আলহাজ্ব নবী নেওয়াজ বিনু খানের।

নবী নেওয়াজ খান বিনুর ছাত্রলীগের রাজনীতি থেকে রাজপথে চলা শুরু। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের পদ অলংকৃত করে জনমনে আস্থা তৈরী করে নেয়া ব্যক্তি তিনি।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পৃষ্ঠপোষক, শেখ রাসেল স্মৃতি সংসদের জেলার উপদেষ্টা নবী নেওয়াজ খান বিনু প্রগতিশীল চিন্তার মানুষ হিসেবে সর্ব মহলেই পরিচিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।