রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় এমপি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মে, ২০২৪

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে। ১৫ মে(বুধবার) বিকেলে

ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন’র পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল ,ডাল,চিড়া ,মুড়ি, চিনি, গুড়,সয়াবিন তেল,শাড়ি ,লুঙ্গি, থ্রি পিছ এবং নগদ অর্থ বিতরন করা হয়। এর আগে ২০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন কম্বল ও শুকনা খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন’র পক্ষথেকে প্রিতম কুমার সেন,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
উল্লেখ্য,বুধবার  (১৫ মে) সকাল  সাড়ে ১০ টার দিকে রুহিয়া থানার ২০নং রুহিয়া পশ্চিম  ইউনিয়নের দক্ষিণ সেনিহাড়ি গ্রামের তালতলীগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি  পরিবারের ১৩টি ঘর নগদ টাকা কাপড় চোপড় ও বাসন কোসন সহ সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়।এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।