রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নির্বাহী আদেশকে উপেক্ষা করে ধোপাদী বিলঝিকরার ঘের অবৈধ ভাবে দখল

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মে, ২০২৪
যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী সিদ্ধান্তকে উপেক্ষা করে বিলঝুকরার জমিতে অবৈধ দখল করে ঘেরের কাজ চলমান রেখেছে কতিপয় ভূমিদস্যুরা। এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে ১০ জন স্বাক্ষরিত কতিপয় দখলকারীদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুন্দলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আজিজুল গাজী ও ওই এলাকার আব্দুল কুদ্দুস মোল্লা, নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি হারুন গং ভুক্তভোগীদের ঝিকরার বিল নামে পরিচিত বিলের জমিতে অবৈধ ভাবে জোর জুলুমে ঘের খননের কাজ করছিল, যা জমির মালিকদের অভিযোগের কারণে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অবৈধ দখল ও ঘের কাটা বন্ধ করে রাখা হয় এবং উপজেলা কৃষি অফিসার ও মৎস্য অফিসার সমন্বয়ে তদন্ত কমিটি করা হয় যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন। যথারীতি জমির মালিকরা সকল নিয়ম মেনে জমির কাগজপত্র উপজেলা কৃষি অফিসারের কাছে জমা দেন। কিন্তু কোন সিদ্ধান্ত ছাড়াই আবারো অবৈধ দখলদারেরা ঘেরের ভেড়িবাধের কাজ রাতের আধারে চলমান রেখেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলে এলাকার সাধারণ মানুষ ও জমির মালিকগণ দ্রুত অবৈধ ভাবে ঘেরের কাজ বন্ধ করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি করেছেন। বিলঝিকরায় ঘেরের কাজ চলমান রাখা অভিযুক্ত নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি হারুন বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা, এলাকার মানুষ যার যার জমিতে সম্মতিক্রমে মাছ চাষের উদ্যোগ নিয়েছে এইটুকু জানি।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, বিলঝিকরার বিষয়ে আমার কাছে একটা অভিযোগ এসেছে, এসিল্যান্ড ও মৎস্য অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আজ ওখানে যাবে এবং পদক্ষেপ গ্রহন করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।