রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে কৃষ্ণচুড়ার লাল ফুলে ফুলে দৃষ্ঠি নন্দন সড়ক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মে, ২০২৪
ঠাকুরগাঁও হরিপুরে  গ্রীস্মকালে বৈশাখের শেষ সময়ে মহাসড়কের ধারে সারি সারি কৃষ্ণচুড়ার গাছের ডালে ডালে সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়ে ফুটেছে টুকটুকে লাল লাল ফুল। গাছের ডালে কোকিল ডাকে আর বাতাসে দুলছে কৃষ্ণচুড়ার ফুল। ওই ফুলে ফুলে দৃষ্ঠিনন্দন হয়ে উঠেছে হরিপুর-ঠাকুরগাঁও গামী মহাসড়ক টি। প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করছে আওয়াল বৃদ্ধ বনিতা সকলেই। বৃক্ষ প্রেমী স্বেচ্ছাসেবী অক্সিজেন সংগঠনের সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন বলেন,গাছ লাগান পরিবেশ বাঁচান, জলবাযু ও পরিবেশের ভারসাম্য সুরক্ষায় এবং ঠাকুরগাঁও জেলা সহ হরিপুর উপজেলাকে লাল-সবুজ বলয়ে গড়ে তোলার লক্ষে গত কয়েক বছর পূবে এই মহাসড়কের ধারে সারি সারি ভাবে এই কৃষ্ণচুড়ার গাছ গুলো আমরা বিনামূল্যে স্বেচ্ছায় লাগিয়েছি। এর রসদ জোগাতে যোগান দিতে হয়েছে নিজেদের ঘাম,সময়, ঐকান্তিক প্রচেষ্ঠা, দর্শন যার ফলশ্রুতিতে এই নগরী লাল- সবুজে উর্বর হয়েছে। স্বপ্ন বাস্তবায়নে আপেক্ষা করতে হয়েছে ১৪৬০ দিন। মহাসড়কের পাশে লাগানো কৃষ্ণচুড়ার গাছে ফুল ফুটেছে তা দেখে সকল স্বেচ্ছাসেবী কর্মীগণ আনান্দীত’। সড়ক ও মহাসড়কের পাশে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির কাজ চলমান রয়েছে। হরিপুর উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন,পরিবেশের ভারসম্য রক্ষার জন্য প্রতিটি মানুষকেই একটি করে গাছ লাগানো উচিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।