রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

যশোরের অভয়নগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও ধারণাপত্র পাঠ করেন, নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস।

কাউকে বাদ দিয়ে নয় জোট খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাদিয়া তারিম, উপজেলা এডভোকেসী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সুনীল দাস, সদস্য এস জেড মাসুদ তাজ, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, অ্যাড. সুলতানা আরেফা মিতা, নাগরিক উদ্যোগের কর্মকর্তা পলাশ দাস প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয় করা ও বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূরীকরণের লক্ষে নাগরিক উদ্যোগ দেশের ৮টি জেলার ৭২টি উপজেলার চারশ ইউনিয়নে কাজ করছে। পিছিয়ে পড়ার কারণ চিহ্নিতকরণ এবং তাদের এগিয়ে নেয়ার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।