রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সরিষাজানী আলিম মাদ্রাসার কেউ পাস করেনি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মে, ২০২৪
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি দাখিল মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। প্রতিষ্ঠানটি হলো উপজেলার গয়হাটা ইউনিয়নের সরিষাজানি ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ্ আলিম মাদ্রারাসা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করলেও পাস করেনি কেউ। ১৯৪৫ সালে সরিষাজানি ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ্ আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয় ১৯৮৫ সালে। বর্তমানে সুপারসহ ১৩ জন শিক্ষক ও কর্মচারী রয়েছে। ষষ্ঠ থেকে আলিম পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৩শ জন।
অভিভাবকরা বলেন, পরিক্ষার ফলা ফল দেখেই বুঝা যায় মাদ্রাসার লেখা পড়ার মান কতটা ভালো। শিক্ষকরা ১০টা ১১টায় আসেন আবার ১টা ২টার মধ্যেই চলে যান। লেখা পড়া নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। যার জন্য দিন দিন কমে যাচ্ছে ছাত্র ছাত্রী। এদিকে নজর দেয়া জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তারা।
অকৃতকার্য কয়েক জন শিক্ষার্থী বলেন, প্রশ্ন অনেক কঠিন ছিলো। যার কারনে সবাই ফেল করেছি।
মাদ্রাসার সুপার মাও. গোলাম রব্বানী বলেন, বিগত বছর গুলোতে ফলা ফল অনেক ভালো ছিল। ছাত্র ছাত্রীরা ভালো ভাবে লেখা পড়া করলে অবশ্যই রেজাল্ট ভালো হতো। তবে সকল ছাত্র-ছাত্রী ফেল করার পিছনে শিক্ষকদের গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও তিনি বলেন ।
নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমদ বলেন, ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার ২৭ শিক্ষার্থীর একজনও কেন পাস করলো না এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে ব্যাখা পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।