জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সকল প্রার্থী ও প্রিজাইডিং অফিসাগন অংশ গ্রহন করেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউর রহমান জেলা প্রশাসক জামালপুর, বিশেষ অতিথি কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার জামালপুর, মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জেলা নির্বাচন অফিসার জামালপুর, শেখ জাহিদ হাসান প্রিন্স উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ানগঞ্জ ও সহকারী রিটার্নিং অফিসার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪, সভাপতিত্ব করেন শীতেষ চন্দ্র সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এ সময় আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার সুমন কান্তি, মডেল থানার অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার বিশ্বাস, আগামী ২১ – মে – ২০২৪।
উপজেলা সাধারণ নির্বাচন বিষয় নিয়ে দিক নির্দেশনা ও আচরণ বিধি নিয়ে আলোচনা করেন, ষষ্ঠ ধাপে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ৫ জন উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন পূরুষ ভাইস চেয়ারম্যান ১২ জন মোট ২৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। দেওয়ানগঞ্জ একে এম কলেজে সভা কক্ষে বেলা ১১ ঘটিকায় আলোচনা শুরু করেন।