রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন সেরা ৫ জন কৃষকে পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মে, ২০২৪
২০২৩- ২৪ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় সাতক্ষীরায় সেরা ৫জন কৃষকে পুরস্কার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির আয়োজনে সোমবার(১৩ মে) সকালে খামারবাড়ি প্রশিক্ষণ কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে ৫ জন সেরা কৃষকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর উপ-পরিচালক মনোয়ার হোসেন বকুল।
এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে সহ আরো অনেকে ।
এ সময় তেল জাতীয় ফসলের উৎপাদনের সেরা ৫ জনের প্রথম  মনোনীত হয়ে  পুরস্কার গ্রহণ করেন  কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো: রফিকুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন   কলারোয়ার আলী হোসেন এবং তৃতীয় সেরা কৃষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন  ৩ জন। তারা হলেন তালা উপজেলার তেতুলিয়ার মো: আতিয়ার মাহমুদ, দেবহাটা উপজেলার কুলিয়ার মোঃ আব্দুস সামাদ ও তালা উপজেলার খেশরার শেফালী বিবি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।