রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের মেলান্দহে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মে, ২০২৪
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের মেলান্দহে অভ্যন্তরীণ বোরো ধান /চাল সংগ্রহ -২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে দুপুরে উপজেলা খাদ্য বিভাগ, মেলান্দহ, জামালপুরের আয়োজনে মেলান্দহ খাদ্য গুদামে সংরক্ষিত এলাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক। মেলান্দহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ ও মেলান্দহ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, কনক অটোো রাইস মিলের মালিক মোঃ জহুরুল ইসলাম, রিমি অটো রাইস মিলের মালিক মোঃ  আখতারুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ, মেলান্দহ উপজেলা কৃষক লীগের সভাপতি দিদারুল আলম শাকিল, কৃষক লীগের সাধারণ সামিউল ইসলাম বিএসসি প্রমুখ।  চলতি বছর আগষ্ট মাস পর্যন্ত  ধান/চাল ক্রয়ের  লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ২০১৬ মেট্রিক টন। প্রতি কেজি ধানের দাম ৩২ টাকা। প্রতি মন ধানের দাম ১২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাল ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৫২৫  মেট্রিক টন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা করে। অর্থাৎ প্রতি মন চালের দাম ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।