রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষে  পাইলট উচ্চ বিদ্যালয়

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মে, ২০২৪
নওগাঁর সাপাহারে বরাবরের ন্যায় এবারো এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান দখল করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়।
এবার  ১৬৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে  ১৬৯ জনই শিক্ষার্থী পাস করেছে। এবং ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় ১ম স্থান অধিকার করেছে।
অপরদিকে উপজেলার  আল হালাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে ১৯১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৮৮ জন পাস সহ ১১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ১২৬৯ নম্বর পেয়ে অত্র প্রতিষ্ঠান থেকে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আফসারা তাসনিম অনামিকা। বিষয়গুলো নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির। এ সময় তিনি কৃতকার্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাফল্য কামনা করেন।
শতভাগ পাসের মধ্যে রয়েছে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২২ জন পাস সহ ০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, পিছলডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২০ জন শিক্ষার্থীই পাস করেছে, কোচকুড়লিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৪ পাস সহ ০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৮ জনই পাস করেছে, মির্জাপুর জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে ০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ০৯ পাস করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।