রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মে, ২০২৪

বংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ১২ Ñ ১৪ মে তিন দিনব্যাপি সেবা কার্যক্রম পরিচালনা উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( ১২ মে) দুপুরে উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন প্রমুখ। সভায় একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সরকারি বিভিন্ন সহায়তার বিষয়ে জনসাধারণকে সচেতন করা সহ সরকারি সুযোগ সুবিধা গ্রহণের জন্য সকলকে আহবান জানানো হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সগ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।