রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো.ফারুক হোসেন জনপ্রিয়তার শীর্ষে

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মে, ২০২৪
আসন্ন নাগরপুর উপজেল পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন।
প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ গণসংযোগ করে চলেছেন তিনি। স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বুকে লালন করে ভাইস চেয়ারম্যান পদে মো.ফারুক হোসেন নির্বাচন করছেন।
উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন মানুষের আস্থাভাজন ও মানুষের সুখ-দুঃখের অংশীদারী হিসেবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি।
নিজ এলাকার জনসাধারনগণ জানান- উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.ফারুক হোসেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন কারন ফারুক হোসেন আমাদেরই সন্তান তিনি সব সময় অসহায়,দরিদ্র মানুষের জন্য চিন্তা করেন এবং  অনেক সময় নিজের সামর্থ অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন এবং তাদের উপকার করার চেষ্টা করেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন বলেন-জনগনের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা ও বাংলাদেশ সরকারের বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির নেত্বত্বে আওয়ামীলীগের রাজনীতি করি। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া ও  দারিদ্র্য মুক্ত উপজেলা উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলছি। পরিশেষে প্রিয় নাগরপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।
উল্লেখ্য-নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন এ-র বাড়ি নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া গ্রামে। তার বাবার নাম মো.শাহজাহান মিয়া তিনি সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি হিসাবে দীর্ঘদিন যাবত অনেক সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।ছোট ভাই মো.সজিব মিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।