রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মে, ২০২৪

নওগাঁর রাণীনগরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ওই পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে।

জামাল সরদার জানান, বাড়ির পাশে খেলার মাঠ এলাকায় একবিঘার একটি পুকুর লিজ নিয়ে প্রায় এক বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। গত শুক্রবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা, তেলাপিয়া সহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।
এর আগেও গত কয়েক মাস আগে জামাল সরদারের আরও একটি পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছিলো।

এ ব্যাপারে রাণীনগর অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।