রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ধান ক্ষেতের আইলে নারীর মরদেহ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ মে, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ধান ক্ষেতের আইল  থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার  কাঠুরী গ্রামের একটু অদুরে বারাপুষা এলাকার নির্জন ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)। এটি পরিকল্পিত হত্যা নাকি নিছক দুর্ঘটনা এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
মৃতের ছোট ছেলের স্ত্রী প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল দশ টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশ্যে  নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম । শুক্রবার সকাল আট টার দিকে খবর পান কাঠুরী গ্রামের নিজাম উদ্দিনের বাড়ীর পশ্চিম পাশের ধান ক্ষেতে এক মহিলার লাশ পরে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছে।
নিহত ওই নারীর পিতা গনি মিয়া বলেন, আমার মেয়ে কাল বাড়ীতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি।
প্রত্যক্ষদর্শী বাহাদুর মিয়া বলেন, সকাল সাত টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য শ্যালোমেশিন ঘরে যাবার সময় ক্ষেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনদের বিষয়টি জানাই।
নিহতের স্মামী মো. নজরুল ইসলাম জানান, গতকাল সকাল ৭টার দিকে কাজের জন্য বাহিরে চলে যাই। বাড়ী ফিরে এসে ছেলে বৌ দের কাছে তাদের শাশুড়ীর কোথায় গেছে জানতে চাইলে তারা বলেন, বাপের বাড়ী গেছে। সকালে খবর পাই ধান ক্ষেতে পরে আছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।