রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় জিপিএইচ ইস্পাত নির্মাণ শ্রমিকদের  নিয়ে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় জিপিএইচ ইস্পাত  নির্মাণ শ্রমিকদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের নির্মাণ শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে  এক সেমিনার আয়োজন করেছে জিপিএইচ ইস্পাত। সেমিনারে নিরাপদে বাড়ি নির্মাণে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।
৮মে বুধবার রাতে রুহিয়া কর্ণফুলী বাজারে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে জিপিএইচ ইস্পাত কম্পানির আয়োজিত এ সেমিনার নির্মাণ শ্রমিক, ডিলার, রিটেইলারসহ প্রায়  অর্ধ শতাধিক মানুষ অংশ নেন।
সেমিনারে স্থাপনা নির্মাণ কৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন রংপুর বিভাগের রিজিওনাল ম্যানেজার মোঃ মশিউর রহমান,প্রেজেন্টেশন উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার মোঃ সালমান শুভ।অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন রুহিয়া এলাকার অন্যতম ব্যবসায়ী মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ এর কর্ণধার হায়দার আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন,এরিয়া ম্যানেজার দিনাজপুর টেরিটরি মোঃ তারিক খান,সিনিয়র অফিসার ঠাকুরগাঁও দিপু রাম রায়।
 রড বাঁধা, বালু, খোয়া, সিমেন্ট, হেলমেট, হ্যান্ডগ্লাভস, গামবুটের ব্যবহার বিধি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। একই সঙ্গে মানসম্মত রড চেনার উপায়ও দেখানো হয় প্রেজেন্টেশনে। সেমিনারে দীর্ঘস্থায়ী ও উচ্চতর স্তাপনার জন্য ভাল মানের রডের গুরুত্ব তুলে ধরা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।