রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

নওগাঁর রাণীনগরে রাইসকুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কাশিমপুর সাহানাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নাজমা বেগম কাশিমপুর সাহানাপাড়া গ্রামের মিলন শাহানার স্ত্রী।

জানা যায়, গৃহবধূ নাজমা ভাত রান্না করার জন্য সকাল আনুমানিক ৭টার দিকে বিদ্যুতের প্লাগে রাইসকুকারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। এমতাবস্থায় তার ছেলে দেখতে পেয়ে নাজমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ নাজমাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় গৃহবধূর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।