রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

নওগাঁর রাণীনগরে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার রণসিংগার গ্রামের কৃষক নাহিদ শাহের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, এমপির সহধর্মিণী কোরাতুল আইন ছড়া প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে রাণীনগর উপজেলায় ৬জন কৃষক ৬টি কম্বাইন হারভেস্টার মেশিন পাবে। এর মধ্যে উদ্বোধনের সময় একজনকে দেওয়া হয়েছে। আবার বাকি ৫টি হারভেস্টার মেশিন আগামী ১৫ মে’র মধ্যে বিতরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।