রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নারীকে অপহরণ করে স্বর্ণালংকারসহ টাকা লুট

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

যশোরের অভয়নগরে শয়তানের নিঃস্বাস মুখে দিয়ে এক নারীকে অপহরন করে মোবাইল ফোন স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া নুরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, নওয়াপাড়া নুরবাগ এলাকা থেকে বোরহান ও শিশির নামের দুজন ব্যক্তি ভুক্তভোগী নারীর মুখে শয়তানের নিঃশ্বাস স্প্রে করে নওয়াপাড়া সরকারী কবরস্থান নামক এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই মহিলার কাছে থাকা নগদ ৩৬ হাজার টাকা, মোবাইল ফোন ও হাতের বালা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে বিষয়টি শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচাকে অবগত করে ভুক্তভোগী নারীর পরিবার। পরে রবিন অধিকারী ব্যাচার সহযোগীতায় ভুক্তভোগী নারীর তথ্য অনুযায়ী মঙ্গলবারে ওই বাড়ি থেকে বাড়ির ভাড়াটিয়া নাওয়াপাড়া বৌ বাজার এলাকার ফিরোজ সরদারের ছেলে রাজু সরদার ও তার স্ত্রীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী নারীর স্বামী ওহাব আকুঞ্জি জানান, বুরহান, শিশির, রাজু ও তার স্ত্রী আমার স্ত্রীকে মারধর করে এবং অপহরন করে টাকা মোবাইল ও হাতের বালা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে তাদের সম্পৃক্তা থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।